পরিচিতি
আইডিয়াল ইনস্টিটিউট (স্কুল অ্যান্ড কলেজ) ২০০৮ সালে প্রতিষ্ঠিত। যাত্রা শুরু হয়েছিল মাত্র ১৩ জন শিক্ষার্থী ও একটি ছোট শ্রেণিকক্ষ নিয়ে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার স্বপ্ন নিয়ে আইডিয়াল চলা শুরু করে। ধাপে ধাপে শিক্ষার আলো ছড়ানোর এই পথ এগিয়েছে।
বিদ্যালয়ের বৈশিষ্ট্য
- অভিভাবককে ফোন করে শিক্ষার্থীর প্রতিদিন ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা হয়।
- কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।
- অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা।
- হোস্টেল সুবিধা (৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত)।
- অর্থসহ কুরআন শিক্ষার সুব্যবস্থা।
- অর্থ বুঝে নামাজ আদায়।
প্রধান শিক্ষক মিজানুর রহমান। পাতায় তাঁর একটি ছবির ক্যাপশন: এওটি চেয়ারম্যানের সঙ্গে প্রিন্সিপাল মিজানুর রহমান।