মূল বিষয়ে যান

০১৮৭২-২৯৩৮৪১ ০১৭৫৪-১৬৪৯৪০

এমআরএস আইডিয়াল ফাউন্ডেশন এমআরএস আইডিয়াল ফাউন্ডেশন

এসএসসিতে আইডিয়াল ইনস্টিটিউটের তাক লাগানো সাফল্য

সোমবার, ৩১ জুলাই, ২০২৩

এসএসসিতে আইডিয়াল ইনস্টিটিউটের তাক লাগানো সাফল্য

এসএসসি ২০২৩-এর ফলাফল: আইডিয়াল ইনস্টিটিউট শতভাগ পাস। প্রায় সব বিষয়ে ৯০-এর উপরে নম্বর। মোট ১২০৩ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ+ পেয়েছেন শফিকুল ইসলাম সাহেল।

শফিক মিয়ার কঠিন জীবনের গল্প এখান থেকে। চতুর্থ শ্রেণিতে পারিবারিক বিপর্যয় — মাকে হারান, জীবিত থেকেও নেই। এক আত্মীয় তাঁদের তিন ভাইকে আইডিয়াল ইনস্টিটিউট, বাংলাবাজার নিয়ে আসেন। ভর্তি পরীক্ষায় ভালো না করায় পঞ্চম শ্রেণিতে না দিয়ে চতুর্থ শ্রেণিতেই রাখা হয়। বাবা দেশের বাইরে। স্কুল বাবা-মায়ের দায়ও নেয়, এবং ভেতরের সুপ্ত মেধা বের করার পরিকল্পনা নিয়ে এগোয়।

আলহামদুলিল্লাহ, স্কুলের শিক্ষকদের চেষ্টায়, পুরোপুরি স্কুলের তত্ত্বাবধানে, বাইরে কোচিং বা প্রাইভেট না পড়ে বিজ্ঞান থেকে একটি বিষয়ে ৮৮, বাকি সব বিষয়ে ৯০-এর উপরে নম্বর নিয়ে মোট ১২০৩ নম্বরে গোল্ডেন এ+।

এসএসসি দিয়ে সবাই বাড়ি গেলেও ছেলেটি হোস্টেলে থেকে যায়। দশ বছর বয়সে এসে আঠারো বছরে আট বছরে শিক্ষকের সঙ্গে বাবা-ছেলের সম্পর্ক। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কও সেই ধরনের। বাবা ও সৎ মা, যাঁরা এই সন্তানের প্রতি যত্নবান ছিলেন, সৌদি আরবে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা, যাঁরা অসহায় অবস্থায় ছেলেটিকে স্কুলের হাতে তুলে দিয়েছিলেন। চরিত্রে, আদর্শে ও মেধায় একজন স্বপ্নবান ছাত্র হিসেবে তাঁকে বাবা-মায়ের কাছে ফেরানোর সুযোগ হয়েছে।